ট্রাক চাপায় শ্রমিক নিহত

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২২, ২০১৯
ট্রাক চাপায় শ্রমিক নিহত

Manual7 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সিলেট কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ মহাসড়কের কাঁটাখাল সংলগ্ন এলাকায় আকবর আলী নামের এক শ্রমিক ট্রাক চাপায় নিহত হয়েছেন।

Manual2 Ad Code

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে কাঁটাখাল ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম আকবর আলী (৪০)। তিনি উপজেলার বর্ণিগ্রামের মৃত হাফিজ আলীর পুত্র।

Manual2 Ad Code

জানা যায়, আকবর আলী প্রতিদিনের ন্যায় ব্রিজের নিচে কাজ করছিলেন। হঠাৎ করে ট্রাকের নিচে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) রজিউল্লাহ খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।