কাল বৃহস্পতিবার ইমাম সমিতি সিলেট মহানগর কাউন্সিল

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৩, ২০১৯
কাল বৃহস্পতিবার ইমাম সমিতি সিলেট মহানগর কাউন্সিল

Manual6 Ad Code

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল ২০১৯ আগামীকাল ২৪ অক্টোবর বৃহস্পতিবার সিলেট নগরীর নাইওরপুলস্থ হোটেল সিলভিউ-এ সকাল ১০ টায় শুরু হবে। মহানগর কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করবেন জামেয়া কাসেমুল উলুম দরগাহ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দীস মুফতি আতাউল হক জালালাবাদী, নির্বাচন কমিশনার মাওলানা মুফতি শফিকুর রহমান, প্রফেসর ড. শাহ্্ আলম।
কাউন্সিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, ইমাম সমিতির উপদেষ্টা দরগাহ মাদ্রাসার মুহতামীম মুফতি মুহিব্বুল হক গাছবাড়ী, মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মেট্রোপলিটন পুলিশের ডিসি ফয়সল মাহমুদ, মাওলানা মোস্তাক আহমদ খান, মাওলানা খলিলুর রহমান, মাওলানা নুরুল ইসলাম সুফিয়ান, মাওলানা সাইফ উল্লাহ, মাওলানা মুজিবুর রহমান কাসেমী, মাওলানা হাবিবুর রহমান ও হাফিজ মাওলানা মাহবুবুর রহমান।
উক্ত কাউন্সিলে যথাসময়ে সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব ও সেক্রেটারী মাওলানা সিরাজুল ইসলাম। প্রেস-বিজ্ঞপ্তি