মহানগর ছাত্র জমিয়ত নেতা হাফিজ মনসুর গ্রেপ্তার : জমিয়তের নিন্দা

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৪, ২০১৯
মহানগর ছাত্র জমিয়ত নেতা হাফিজ মনসুর গ্রেপ্তার :  জমিয়তের নিন্দা

Manual2 Ad Code

ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজ মনসুর বিন সালেহ কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় সাড়ে ৭টায় নগরীর উপশহরস্থ বাসা থেকে কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ খবর নিশ্চিত করেছেন সিলেট জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী।

এদিকে তাকে গ্রেপ্তারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলার সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন, মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলার সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, মহানগর সাধারণ সম্পাদক হাফিজ ফখরুজ্জামান প্রমুখ।

Manual5 Ad Code

রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় নেতৃবৃন্দ নিন্দা জানিয়ে বলেন, বিনা কারনে একজন তরুণ হাফেজকে গ্রেপ্তার করা অত্যন্ত দুঃখজনক। তারা অবিলম্বে হাফিজ মনসুর বিন সালেহ এর নিঃশর্ত মুক্তি দাবি করেন। প্রেস-বিজ্ঞপ্তি।

Manual4 Ad Code