মওলানা ভাসানী ফাউন্ডেশনের আলোচনা সভা আজ

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৪, ২০১৯
মওলানা ভাসানী ফাউন্ডেশনের আলোচনা সভা আজ

Manual8 Ad Code

মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে এক আলোচনা সভা আজ বৃহস্পতিবার সন্ধ্যে ৬ টায় সিলেট নগরীর দাড়িয়া পাড়া মেঘনা-বি/১৮ শ্রীহট্ট বই মেলা প্রকাশনী প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। মওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেটের সহ-সভাপতি এডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মওলানা ভাসানীর ঘনিষ্ঠ সহচর বিশিষ্ট রাজনীতিবিদ ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আবুল কাশেম। আলোচক হিসেবে বক্তব্য রাখবেন রাজনীতিবিদ এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, আলী আহমদ, কমরেড ধীরেন সিংহ, কমরেড উজ্জ্বল রায় সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।উক্ত আলোচনা সভায় সকলকে যথাসময়ে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন ভাসানী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক দিদার ইবনে তাহের লস্কর। প্রেস-বিজ্ঞপ্তি।