• ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

১৮ ও ১৯ নং ওয়ার্ড কৃষকলীগের সম্মেলন সম্পন্ন

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৬, ২০১৯
১৮ ও ১৯ নং ওয়ার্ড কৃষকলীগের সম্মেলন সম্পন্ন

Manual7 Ad Code

সিলেট মহানগর কৃষক লীগের অন্তর্ভূক্ত ১৮ ও ১৯নং ওয়ার্ড কৃষকলীগের সম্মেলন ও নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর রায়নগর এলাকায় এই সম্মেলন ও নাগরিক সংবর্ধনা হয়। নাগরিক সংবর্ধনা শেষে রাত সাড়ে ১০টায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশন করা হয়।
মহানগর কৃষক লীগের সহ সভাপতি হোসাইন আহমদের সভাপতিত্বে ও ১ম সাংগঠনিক সম্পাদক জমশেদ সিরাজের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক লীগের মানব বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার।
প্রধান উদ্বোধকের বক্তব্য রাখেন, মহানগর কৃষক লীগের সভাপতি ও কানাইঘাট উপজেলা চেয়ারম্যান মুমিন চৌধুরী, প্রধান বক্তার বক্তব্য রাখেন, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর এডভোকেট আব্দুর রকিব বাবলু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব সিরাজ বক্স, সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জজ কোর্টের পিপি মোশাহিদ আলী, মহানগর আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান, মহানগর আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, মহানগর কৃষক লীগের সহ সভাপতি রেজাউল হক রাসেল।
সম্মেলনে ১৯নং ওয়ার্ড সভাপতি হিসেবে বিধান মালাকার, সাধারণ সম্পাদক জুবায়েল আহমদ জুবেল, সাংগঠনিক সম্পাদক জাকির আহমদ, ১৮নং ওয়ার্ড সভাপতি হিসেবে মনোয়ারুল ইসলাম জমশেদ, সাধারণ সম্পাদক শাকিল আহমদ নাজিম ও সাংগঠনিক সম্পাদক রেজাউল করিমের নাম ঘোষণা করা হয়।
সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ১৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সায়েম আহমদ, ১৮নং ওয়ার্ড কাউন্সিলরের সচিব রাসেল আহমদ রাসু, সৈয়দ জহিরুল ইসলাম, সোহেল আহমদ, কামাল আহমদ, খলিল আহমদ, অসিম সরকার, জেলা ছাত্রলীগের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক দেওয়ান শাকিল, নাহিয়ান আহমদ, মতি আহমদ, কয়েছ আহমদ, ময়না দাস, তৈয়ব মিয়া, বিপ্লব দাস, শেখর দাস, ১৯নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি আহমদ, আমিন আহমদ প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।