• ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

জাতীয় যুব দিবস সফলে সিলেট বিভাগ যুব ফোরামের আলোচনা সভা

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৬, ২০১৯
জাতীয় যুব দিবস সফলে সিলেট বিভাগ যুব ফোরামের আলোচনা সভা

Manual4 Ad Code

আগামী ১লা নভেম্বর জাতীয় যুব দিবস সফলে সিলেট বিভাগ যুব ফোরামের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর শুক্রবার বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ হলে এই আলোচনা সভা হয়।
সিলেট বিভাগ যুব ফোরামের সভাপতি ও সিলেট বিভাগের শ্রেষ্ট যুব সংগঠক পদকপ্রাপ্ত মো. সাদিকুর রহমানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান রুমনের সঞ্চালনায় আলোচনা সভায় শুরুতে প্রবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম সম্পাদক হাফিজ ফখরুল ইসলাম, বক্তব্য রাখেন,উপদেষ্টা ও সাবেক সভাপতি কামাল আহমদ, সহ সভাপতি আব্দুল মুকিত,ইকবাল হোসেন,আখতার হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক তাকভীর আহমেদ চৌধুরী,বিপ্রদাস,শামীম আহমদ,ঝলক রায়,সাংগঠনিক সম্পাদক মোঃ বদরুল ইসলাম,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আলাজুর রহমান,আবু সুফিয়ান,মামুনুর রহমান,প্রচার সম্পাদক মোঃ রমিজ উদ্দিন আহমদ আদনান, দপ্তর সম্পাদক মাহফুজ আল গালিব,সহ দপ্তর সম্পাদক ফয়সল আহমদ বাবর,শিক্ষা বিষয়ক সম্পাদক শাহজাহান আহমেদ সাজু,সহজ যুব ও ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন আরহান,স্বাস্থ্য সম্পাদক মোঃ সাদিকুর রহমান,পাঠাগার সম্পাদক সিয়াম চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জাকির হোসেন,সদস্য মোঃউজ্জল আহমদ, মোঃ জাবেদ,মাহফুজ আহমদ,রুবেল আহমদ,ইসলাম হোসেন, মোঃ ইসহাক হোসেন নিশাত,সিমান্ত দাস অনিক,রেদোয়ানের আহমদ,আহমদ নাসিম চৌধুরী রায়হান,রোমান আহমদ প্রমুখ, সভায় নেতৃবৃন্দ- আগামী ১লা নভেম্বর জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য যুব র‌্যালী, আলোচনা সভা ও যুবদের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় সিলেট বিভাগের সফল যুব সংগঠক ও যুব আত্মকর্মীদের সফলতার জন্য সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করার সিদ্ধান্ত নেন এবং ১লা নভেম্বর জাতীয় যুব দিবস পালনে সিলেট যুব উন্নয়ন অধিদপ্তরের সকল কর্মসূচীতে অংশগ্রহণ করে সফল করার জন্য সবাইকে আহ্বান জানানো হয়। প্রেস-বিজ্ঞপ্তি।