গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৯, ২০১৯
গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Manual6 Ad Code

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান এর নেতৃত্বে ২৮ অক্টোবর ২০১৯ ইং তারিখ রাত টায় গোপন সংবাদের ভিত্তিতে এসএমপির দক্ষিণ সুরমা থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনা করে। অভিযানে এসএমপি সিলেট এর দক্ষিণ সূরমা থানাধীন ফুলকলি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে ৩ কেজি গাজাঁসহ ২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্র্রেফতার করেছে র‌্যাব-৯। গ্রেফতারকৃত আসামীরা হলেন, ১। আব্দুর রহিম (৫৫), পিতা- মৃত হিরা চাঁন মিয়া, সাং- বরম সিদ্দিপুর, থানাঃ- কোম্পানী গঞ্জ, জেলাঃ- সিলেট, ২। মোঃ মুরাদ মিয়া (৪৯), পিতা- মৃত আব্দুর রশিদ মিয়া, সাং- আরফিন নগর, পোঃ- সুনামগঞ্জ সদর, থানাঃ- সুনামগঞ্জ সদর, জেলাঃ- সুনামগঞ্জ, এ/পি শাহীনের কলোনী, ঝালোপাড়া, থানা- দক্ষিণ সূরমা, এসএমপি,সিলেট। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদেরকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। প্রেস-বিজ্ঞপ্তি।