সিলেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াতি মাসের কার্যক্রম উদ্বোধন

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ১, ২০১৯
সিলেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াতি মাসের কার্যক্রম উদ্বোধন

Manual6 Ad Code

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই ঘোষিত সংগঠনের দাওয়াতি মাস দেশব্যাপী শুরু হয় শুক্রবার (১ নভেম্বর) থেকে। উদ্বোধন উপলক্ষে আজ বাদ জুমআ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে নগরীর কোর্ট পয়েন্টে এক দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়।
মহানগর সভাপতি আলহাজ্ব নযীর আহমদের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারী আলহাজ্ব হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান।

Manual8 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন, আই.এ.বি সিলেট নগর সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, মহানগর সেক্রেটারী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, জেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজ নোমান আহমদ ফাহাদ, জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ইমরান আহমদ, নগর সাংগঠনিক আনোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মনির হোসেন, ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা সেক্রেটারী হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির চৌধুরী রাকিব, ইশা ছাত্র আন্দোলন মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আরাফাত প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।

Manual7 Ad Code