কুচাইয়ে সেলাই মেশিন বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু চৌধুরী

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ৩, ২০১৯
কুচাইয়ে সেলাই মেশিন বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু চৌধুরী

Manual2 Ad Code

সরকার থেকে প্রদান করা ৬ টি সেলাই মেশিন গরীব অসহায় কর্মজীবি নারীদের মধ্যে বিতরণ করেছেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু চৌধুরী। রবিবার বেলা ১২ টায় ৪ নং কুচাই ইউনিয়ন পরিষদে সেলাই মেশিনগুলো তিনি বিতরণ করেন । এ সময় উপস্থিত ছিলেন, কুচাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম, প্যানেল চেয়ারম্যান(১) ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য কামাল আহমেদ কাবুল, প্যানেল চেয়ারম্যান(২) ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আহমদ আলী, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল বাছিত, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলতাফুর রহমান, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মঈন উদ্দিন, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহজাহান রহিম, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য সবুজ কুমার বিশ্বাস প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।

Manual8 Ad Code

Manual5 Ad Code