আশিয়ানভুক্ত তিন দেশ ভ্রমণে বিজয়ের কণ্ঠ সম্পাদক জে.এ.কাজল খান

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ১৩, ২০১৯
আশিয়ানভুক্ত তিন দেশ ভ্রমণে বিজয়ের কণ্ঠ সম্পাদক জে.এ.কাজল খান

Manual5 Ad Code

আশিয়ানভুক্ত তিন দেশ ভ্রমণে যাচ্ছেন দৈনিক বিজয়ের কণ্ঠ সম্পাদক ও প্রকাশক জে.এ.কাজল খান। দেশগুলো হচ্ছে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইাল্যন্ড। শুক্রবার সকাল ৮ টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকাস্থ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন । সিঙ্গাপুর পৌছে সেখানে কিছুদিন অবস্থান করে থাইল্যান্ড ভ্রমণে যাবেন। সেখানে কয়েকদিন অবস্থান করার পর মালয়েশিয়া যাবেন। সেখানেও কিছুদিন অবস্থান করবেন তিনি। ভ্রমণকালে তিনি ওই তিনদেশে বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন। আগামী ২৮ নভেম্বর স্বদেশের উদ্দেশ্যে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন বলে আশা প্রকাশ করেছেন।
তার এ ত্রিদেশীয় ভ্রমণ সফল ও স্বার্থক করতে তিনি সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন। প্রেস-বিজ্ঞপ্তি।