সাবেক সভাপতি হাবিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ১৬, ২০১৯
সাবেক সভাপতি হাবিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

Manual6 Ad Code

সিলেট ইলেক্ট্রিক্যাল মার্চেন্ট এসোসিয়েশনের সাবেক বার বার নির্বাচিত সফল সভাপতি এবং প্রতিষ্ঠাতা সদস্য, আজীবন সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম হাবিবুর রহমান’র ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শুক্রবার বাদ এশা জিন্দাবাজারস্থ এসোসিয়েশনের কার্যালয়ে এক শোক সভা, মিলাদ মাহফিল, দোয়া ও শিরনি বিতরণের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট ইলেক্ট্রিক্যাল মার্চেন্ট এসোসিয়েশনের বর্তমান সভাপতি সিরাজুল ইসলাম ও সভা পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ খান। স্মৃতিচারণ পূর্বক বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ইউসুফ মিয়া, সাবেক সভাপতি আব্দুস সালাম খান, সাবেক সভাপতি নাছির উদ্দীন। দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও মরহুম হাবিবুর রহমান সাহেবের ছেলে আহসান হাবীব জাবেদ ও ব্যবসায়ী ফাহাদ হাবীব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ, আব্দুল কাদির খছরু, উপদেষ্টা মুজিবুল হক, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সাজন, কোষাধ্যক্ষ অভিজিৎ দাস দেবু, প্রচার সম্পাদক সাইদুর রহমান আলী, সদস্য- সাইফুল ইসলাম, আব্দুল মুহিত আরিফ, সাবেক সহ-সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সাবেক সহ-প্রচার সম্পাদক মোঃ জাকির হোসেন, সদস্য- সফিক মোল্লা প্রমুখ।  সভায় বক্তারা বলেন, মরহুম হাবিবুর রহমান সিলেট ইলেকক্ট্রিক্যাল ব্যবসায়ীদের নিয়ে ঐকবদ্ধ ভাবে কাজ করে গেছেন। সত্যতা, নিষ্ঠা ও সুনামের সাথে কাজ করে গেছেন। শীর্ষ স্থানীয় ব্যবসায়ী সংগঠন সিলেট ইলেক্ট্রিক্যাল মার্চেন্ট এসোসিয়েশনের ও সামাজিক মহলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর বিদেহী আত্মার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। প্রেস-বিজ্ঞপ্তি।

 

Manual4 Ad Code

 

 

 

 

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

 

 

Manual4 Ad Code