২৬ নং ওয়ার্ডে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে প্রেরিত শীতবস্ত্র বিতরণ

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২০
২৬ নং ওয়ার্ডে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে প্রেরিত শীতবস্ত্র বিতরণ

Manual7 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান তহবিল থেকে প্রেরিত শীতার্থদের জন্য কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কদমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বীর মুক্তিযোদ্ধা রফিকুল হকের সভাপতিত্বে ও সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র (১) ও ২৬ নং ওয়ার্ডের পরপর ২ বারের নির্বাচিত কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপনের পরিচালনায় কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাসুক উদ্দিন আহমদ, বিশেষ অতিথি ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী হেলাল বকস্, ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শিরুল, যুবলীগ নেতা মহসীন কামরান, সিলেট জেলা তাঁতিলীগের আহবায়ক আলমগীর হোসেন,যুবলীগ নেতা মির্জা দুলাল আহমদ, মুহিবুর রহমান মুহিব প্রমুখ।  প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মো. মাসুক উদ্দিন আহমদ শীতার্থদের মধ্যে কম্বল বিতরণ করেন। প্রেস-বিজ্ঞপ্তি।