র‌্যাবের হাতে ৬ মামলার পলাতক আসামী সাইয়েম গ্রেফতার

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২০
র‌্যাবের হাতে ৬ মামলার পলাতক আসামী সাইয়েম গ্রেফতার

Manual8 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সাধারণ মানুষকে ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ’র অভিযোগে মোঃ সাইয়েম আহমেদ চেীধুরীকে অবশেষে গ্রেফতার করেছে র‌্যাব । ২৩ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১২ টায় সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার রণকেলী দিঘীর পাড় এলাকা সাইয়েমকে গ্রেফতারের পর র‌্যাব সদস্যরা গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করেছেন।

Manual3 Ad Code

Manual6 Ad Code

র‌্যাব-৯ সূত্র জানায়, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) র‌্যাব-৯ এর কোম্পানী অধিনায়ক এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে একটি দল পলাতক মোঃ সাইয়েম আহমেদ চেীধুরীকে গ্রেফতার করতে সক্ষম হন। মোঃ সাইয়েম আহমেদ চেীধুরীর বিরুদ্ধে এনআই এক্ট এর ৬ টি মামলার ২ বছর ৫ মাস সাজা ও গ্রেফতারী পরওয়ানা জারী ছিলো।

মোঃ সাইয়েম আহমেদ চেীধুরী (৪৩) গোলাপগঞ্জ উপজেলার রণকেলী দিঘীর পাড় গ্রামের মৃত সিকান্দর চৌধুরীর পুত্র।

Manual2 Ad Code

অন্য আরেকটি সূত্র জানায়, মোঃ সাইয়েম আহমেদ চেীধুরী দেশ থেকে পালানোর জন্য চৌধুরী মুছা আহমেদ নামের আরেকটি পাসপোর্ট তৈরি করে। যার নং বিজিডি বি এম -০২৪৩৯৪৮।