কুচাই বাজারে যুবলীগ নেতার উপর হামলা

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ২৪, ২০২০
কুচাই বাজারে যুবলীগ নেতার উপর হামলা

Manual3 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সিলেটর দক্ষিণ সুরমার কুচাই এলাকায় আকবর আলী নামে এক যুবলীগ নেতার উপর হামলার করেছে এলাকার একদল সন্ত্রাসী।

২৩ মার্চ সোমবার রাত অনুমান ১১ টায় তার উপর হামলার ঘটনা ঘটে।   গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেছেন।

Manual3 Ad Code

বর্তমানে তিনি ঐ হাসপাতালের তৃতীয় তলার ৯ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সুত্রে জানা যায় আকবর আলী সিলেট শহর থেকে নিজ বাড়ি কুচাই যাওয়ার পথে কুচাই বাজারে একদল দৃর্বত্ত তার উপর অতর্কিত হামলা চালায়।

Manual7 Ad Code

তবে কি কারণে তার উপর এ হামলা চালানো হয়েছে এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি। আজ মোগলাবাজার থানায় এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

Manual8 Ad Code