বিএনপি নেতা সোহেলের উপর হামলা : বাড়িঘর ভাংচুর

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ১০, ২০২০

Manual1 Ad Code

দক্ষিণ সুরমা সংবাদদাতা : সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহেলের উপর অতর্কিত হামলা চালিয়েছে সরকার দলীয় আওয়ামী লীগের অংঙ্গ সংগঠন ছাত্রলীগের অস্ত্রধারী ক্যাডাররা। গতকাল ৯ মার্চ দুপুরে ২৫ নং ওয়ার্ডের কায়স্তরাইলের সোহেলের নিজ বাড়িতে হামলা চালিয়ে তাকে আহত করা হয়। আহত সোহেলকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার কারণ হিসেবে এলাকার লোকজন জানান, সোহেলের আপন চাচাতো ভাই জামায়াত নেতা নাজিম উদ্দিন এলাকায় এসেছে বলে দাবী করেন আওয়ামী লীগের নেতাকর্মী। এ ছাড়া নাজিম উদ্দিকে সোহেল তার বাড়িতে আশ্রয় দিয়েছে বলে চারিদেকে প্রচার হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা সোহেলকে চাপ প্রয়োগ করেন, পরে নাজিম উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে সোহেলের বাড়িতে হামলা চালানো হয়। হামলাকারীরা নাজিমকে না পেয়ে সোহেলকে পিঠিয়ে গুরুতর আহত করে চলে যায়। আওয়ামী লীগের নেতাকর্মীরা নাজিমকে হত্যার জন্য হন্য হয়ে খোঁজছে বলে জানান এলাকার লোকজন। হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করতে পারেননি বিএনপি নেতা সোহেল। তিনি সরকারের বিরোধী দলের নেতা হওয়ায় ন্যায় বিচাঁর থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন।