দাউদপুর গাংপারের দু’জনের মৃত্যুতে তুরুকখলা হাড়িয়ারচরের শোক প্রকাশ

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২০
দাউদপুর গাংপারের দু’জনের মৃত্যুতে তুরুকখলা হাড়িয়ারচরের শোক প্রকাশ

Manual3 Ad Code

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের দাউদপুর গাংপার গ্রামের প্রবাসী আহমদ আলী’র মাতা ও ছেলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মর্মান্তিক দুর্ঘটনায় নিহত বিবিজান (৬৫) রাহাদ আহমদ (৭) এর মৃত্যুতে তুরুকখলা হাড়িয়ারচর এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। এদিকে শোক প্রকাশ করেছেন তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি কবির আহমদ, সিনিয়র সহ সভাপতি সাংবাদিক আব্দুল খালিক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান সহ উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ। এছাড়াও শোক প্রকাশ করেছেন তুরুকখলা হাড়িয়ারচর স্বপ্নপূরণ একতা যুব সমিতির সভাপতি হাফিজ মাওলানা মুফতি সুলাইমান আহমদ, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ সহ সমিতির সকল নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ এক শোকবার্তায় মরহুমদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। বিজ্ঞপ্তি