সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় কিশোরী ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ কর্মী গ্রেফতার

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ৪, ২০২০
 সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় কিশোরী ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ কর্মী গ্রেফতার

Manual2 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ছাত্রলীগ কর্মী রাগিব হোসেন নিজুকে (২০) গ্রেফতার করেছে র‍্যাব।   শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ থেকে তাকে গ্রেফতার করা হয়।

Manual1 Ad Code

র‍্যাব-৯ এর এএসপি সামিউল আলম এ তথ্যটি নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

জানা গেছে, ধর্ষিত হওয়া ওই কিশোরীকে শুক্রবার (২ অক্টোবর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। এ ঘটনায় শুক্রবার রাতেই কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

Manual8 Ad Code

বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে ২৯ সেপ্টেম্বর বাসার ছাদে নিয়ে ধর্ষণ করে রাগিব হোসেন নিজু। সে দাড়িয়াপাড়ায় এলাকার মেঘনা ১৪/বি বাসিন্দা আব্দুল কাইয়ুমের ছেলে। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন জাউয়া বাজার এলাকা। এছাড়া ধর্ষিত কিশোরী খাসদবির এলাকার একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী বলে জানা যায়। ধর্ষিত কিশোরী সদর উপজেলার ছালিয়া গ্রামের বাসিন্দা।