সিলেটের গোয়াইনঘাট থেকে আবু সাহিদ নিখোঁজ

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২০
সিলেটের গোয়াইনঘাট থেকে আবু সাহিদ নিখোঁজ

Manual6 Ad Code

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫ নং আলীর গাঁও ইউনিয়নের খাস (বারহাল) গ্রামের বাসিন্দা আবু সাহিদ (৪৩) গত ২ অক্টোবর থেকে নিখোঁজ রয়েছেন। এ ব্যপারে গোয়াইনঘাট থানায় সাধারণ ডায়েরী করেছেন নিখোঁজ আবু সাহিদের ছোট ভাই আবু তাহের।

Manual8 Ad Code

সাধারণ ডায়েরীতে তিনি উল্লেখ করেন, তার বড় ভাই আবু সাহিদ ২ অক্টোবর সকাল সাড়ে ১১ টায় গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য বাড়ি থেকে বের হলে আর ফিরে আসেননি। সাধারণ ডায়েরীতে তিনি আরো উল্লেখ করেন, নিখোঁজের সময় আবু সাহিদের পড়নে ছিলো ফুল হাতা প্রিন্টের শার্ট ও লুঙ্গি।

Manual1 Ad Code

গায়ের রং উজ্জল শ্যামলা, মুখমন্ডল গোলাকার, তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। যদি কোনো স্ব-হৃদয়বান ব্যক্তি আবু সাহিদের সন্ধান পেয়ে থাকেন, তাহলে ০১৭৩৬-১৪৫৫৪২ নং মোবাইল নাম্বারে যোগাযোগের জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন আবু তাহের। প্রেস-বিজ্ঞপ্তি।