আজিজ আহমদ সেলিমের রূহের মাগফেরাতে দোয়া, খাবার বিতরণ

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২১, ২০২০
আজিজ আহমদ সেলিমের রূহের মাগফেরাতে দোয়া, খাবার বিতরণ

Manual8 Ad Code

সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, খ্যাতিমান সাংবাদিক, সাহিত্যিক-সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব আজিজ আহমদ সেলিমের রূহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। জেলা প্রেসক্লাব ঘোষিত তিন দিনের শোক কর্মসূচির শেষ দিন গতকাল বুধবার নগরীর রায়নগরস্থ মারকাজুল কোরআন মাদরাসায় এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। পরে মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, ক্লাবের উপদেষ্ঠা ও দৈনিক সবুজ সিলেটের সম্পাদক মুজিবুর রহমান, ক্লাবের সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ক্রীড়া সম্পাদক ওলিউর রহমান, ক্লাব সদস্য শফিকুর রহমান চৌধুরী, শেখ মো. লুৎফুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিমের ছোট ভাই জাবির আহমদ চৌধুরী, বিশ^নাথ প্রেসক্লাবের সভাপতি মুসাদ্দিক হোসেন সাজুল। মাদ্রাসার পক্ষে ছিলেন পরিচালনা কমিটির সভাপতি খন্দকার মফজ্জিল আলী ও মুহতমিম হাফিজ শেখ মুজিবুর রহমান।
তিনদিনের কর্মসূচির মধ্যে প্রথম দিন আজিজ আহমদ সেলিমের কবরে শ্রদ্ধার্ঘ নিবেদন, দ্বিতীয় দিন ক্লাবে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া ঘোষিত কর্মসূচির তিনদিনই ক্লাবের সদস্যরা কালোব্যাজ ধারণ করেন। প্রেস-বিজ্ঞপ্তি।