কদমতলী যুবসমাজ’র আয়োজনে বনভোজন কাল

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২১
কদমতলী যুবসমাজ’র আয়োজনে বনভোজন কাল

Manual3 Ad Code

সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন কদমতলী যুবসমাজের উদ্যোগে প্রতিবছরের মতো এবারো আয়োজন করা হয়েছে বনভোজনের। ভাষা দিবসের দিন আগামীকাল ২১ ফেব্রুয়ারী কদমতলী থেকে সকাল ৯ টায় জাফলং’র উদ্দেশ্যে বাস যোগে রওয়ানা হবেন নেতৃবৃন্দরা । কদমতলী যুবসমাজের পক্ষে আতিকুর রহমান ফরহাদ, মেহেদী হাসান সাজাই, জুয়েল আহমেদ, সাদিক উল্লাহ সবুজসহ আয়োজক কমিটির সদস্যরা বলেন, এখনো যারা রেজিষ্ট্রেশন করেননি, তারা আজ বিকাল ৫ টার মধ্যে রেজিষ্ট্রেশন করবেন। তারা আরো বলেন, কদমতলীর আওতাধীন বাসিন্দা ছাড়া অন্য কেউ রেজিষ্ট্রেশন করতে পারবেন না। প্রেস-বিজ্ঞপ্তি।