এইট-ইলেভেন সুপারস্টোর’র দ্বিতীয় শাখার উদ্বোধন

প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২১
এইট-ইলেভেন সুপারস্টোর’র দ্বিতীয় শাখার উদ্বোধন

Manual4 Ad Code

সিলেট সুরমা ডেস্ক:: সিলেটে যাত্রা শুরু করলো এইট-ইলেভেন সুপারস্টোর’র দ্বিতীয় শাখা। নগরীর আম্বরখানাস্থ মূল শাখার পর এবার এয়ারপোর্ট রোডে ক্যাডেট কলেজ ক্যান্টিন প্রাঙ্গণে দ্বিতীয় শাখার যাত্রা শুরু হলো।

Manual6 Ad Code

সিলেট ক্যাডেট কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল শরীফ মো. আমান হাসান শুক্রবার ( ২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ক্যাডেট কলেজ ক্যান্টিন প্রাঙ্গণে এইট-ইলেভেন সুপারস্টোর-এর দ্বিতীয় শাখার উদ্বোধন করেন।

এসময় ক্যাডেট কলেজের সিনিয়র শিক্ষক, এইট-ইলেভেন এর স্বত্বাধিকারী মো. আমিনুল ইসলাম পলাশসহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

এব্যাপারে এইট-ইলেভেন এর স্বত্বাধিকারী মো. আমিনুল ইসলাম পলাশ বলেন, মানসম্পন্ন পণ্য, সহনীয় দাম এবং উন্নত গ্রাহকসেবা দিতে আমাদের প্রতিষ্ঠান সর্বদা সচেষ্ট। আমাদের ক্যাডেট কলেজ শাখায় গ্রোসারীর পাশাপাশি ছোট পরিসরে রেষ্টুরেন্ট সেবাও রয়েছে। পূর্বের ন্যায় নতুন শাখাতেও সেবার মান অক্ষুণ্ণ থাকবে বলেও জানান পলাশ। তিনি জানান, সিলেট মেট্রোপলিটন এলাকায় অনলাইনেও তাদের সেবা অব্যাহত থাকবে।

Manual1 Ad Code