শিক্ষক মতছির আলীর শোকসভা ও দোয়া মাহফিলের ভার্চুয়াল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২১
শিক্ষক মতছির আলীর শোকসভা ও দোয়া মাহফিলের ভার্চুয়াল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Manual2 Ad Code

সিলেট সুরমা ডেস্ক:: ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের কুরুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মতছির আলীর শোকসভা ও দোয়া মাহফিল আয়োজনের লক্ষ্যে এক ভার্চুয়াল প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ ফেব্রুয়ারী কুরুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মৌলানা আব্দুর রবের সভাপতিত্বে এবং আব্দুস শহীদের পরিচালনায় সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী আলতাব আলী।
প্রস্তুতি সভায় যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর কুরুয়া এলাকার সাবেক ছাত্র, ছাত্রী ও এলাকার মুরব্বিয়ান অংশ নেন। ভার্চুয়াল সভায় সর্ব সম্মতিক্রমে শোকসভা ও দোয়া মাহফিল আয়োজনের জন্য ১১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয় এবং মুরব্বিয়ানদের সমন্বয়ে একটি উপদেষ্ঠা কমিটি গঠন করা হয়।