অনুসন্ধান কল্যান সোসাইটি সিলেট এর উদ্যেগে ঈদের উপহার বিতরণ

sylhetsurma.com
প্রকাশিত জুলাই ১৭, ২০২১
অনুসন্ধান কল্যান সোসাইটি সিলেট এর উদ্যেগে ঈদের উপহার বিতরণ

Manual7 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অনুসন্ধান কল্যান সোসাইটি সিলেট এর উদ্যেগে গরীব ও অসহাদের মাঝে ঈদের উপহার হিসাবে ১০০ জন এর মধ্যে বিতরন করা হয়েছে।

Manual4 Ad Code

১৭ জুলাই শনিবার বিকাল তিন টায় বিশ্বনাথ উপজেলার ৭নং দেওকলস ইউপি’র ৫নং ওয়ার্ডের সৈয়দপুর সদুর গাঁও গ্রামের শিকদার বাড়ীতে ঈদুল আযহা উপলক্ষে গরীব দুঃখী মহিলাদের মাঝে শাড়ী ও চাউল, ডাল,তৈল,পিয়াজ,রসুন নিত্যপ্রয়োজনীয় জিনিষসহ শিশুদের মাঝে লাচ্ছি,দুধ,চিনি বিতরন করা হয়।

এসময় উপহার সামগ্রী বিতরণ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা হয়।  শুরুতে মোনাজাত করেন মাওলানা মাওলানা ফারুকী।

আলোচনা সভায় সৈয়দ মোহাদ্দিছ এর পরিচালনায় ও আহবায়ক শেখ মোঃ লুৎফুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংঘঠনের সিনিয়র সদস্য মোঃ লুৎফুর রহমান শিকদার,শামীম মিয়া,মাওলানা ফারুকী, ফয়জুল ইসলাম ফজলাই,মোঃ সুলতান আহমদ চৌধুরী,মাওলানা আব্দুল্লা,জাকারিয়া শিকদার,সালেহ আহমদ,আনা মিয়া শিকদার,সাংবাদিক ফজল খাঁন প্রমুখ।  এছারা আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিরা।

লন্ডন প্রবাসী ও সোসাইটির অর্থায়নে এ অনুষ্টান সম্পন্ন হয়।

Manual6 Ad Code

সমাপনী বক্তব্যকালে অনুসন্ধান কল্যান সোসাইটি সিলেট এর আহবায়ক শেখ মোঃ লুৎফুর রহমান বলেন,মানুষকে সেবা করার মাধ্যমে মহান আল্লাহর দিদার লাভ করা যায়।

Manual3 Ad Code

তাই আমি আমার সকল সদস্যদের পাশাপাশি সমাজের বৃত্তবানদের প্রতি আহবান জানাব আপনারা অসহায়দের পাশে দাঁড়ান।

Manual5 Ad Code

এই মহামারী করোনাকালীন সময়ে অসহায় একটি মানুষ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়। আপনাদের একটু সহযোগিতা দুঃখি মানুষের মুখে হাসি ফুঁটে উঠক এই আহবান জানাই দেশ ও প্রবাসী সকল বাংলাদেশী ভাই-বোনকে।