বিশ্বনাথকে যানজটমুক্ত রাখার দাবিতে মানববন্ধন

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২৯, ২০২২
বিশ্বনাথকে যানজটমুক্ত রাখার দাবিতে মানববন্ধন

Manual6 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সিলেটের বিশ্বনাথ পৌর শহরকে যানজটমুক্ত রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (২৮ আগস্ট) দুপুরে বাসিয়া ব্রিজের উপর এ মানববন্ধন কর্মসূচি পালন করে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ ‘পিএফজি’।

মানববন্ধনে বক্তারা বলেন, তীব্র যানজটের কারণে বিশ্বনাথ পৌর শহর ও উপজেলাবাসীকে মারাত্বকভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফুটপাতেও হাটাচলা দায়। যানজটে স্কুল, কলেজ, মাদ্রাসাগামী শিক্ষার্থী ও রোগী নিয়ে চলাচল করতে রীতিমত হিমশিত খেতে হয়। বিশেষ করে সড়কে যত্রতত্র যানবাহন রাখায় সড়কে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। তাই অচিরেই যেন সম্মিলিত উদ্যোগে বিশ্বনাথ পৌর শহরকে যানজটমুক্ত রাখতে পদক্ষেপ নেন উপজেলা ও পৌরবাসী।

Manual2 Ad Code

পিএফজি বিশ্বনাথ উপজেলা অ্যাম্বাসেডর মোহাম্মদ আসাদুজামান আসাদের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান ছয়ফুল হক।

Manual7 Ad Code

সংগঠনের কো-অর্ডিনেটর তজম্মুল আলী রাজু ও সদস্য বদরুল ইসলাম মহসিনের যৌথ পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মজম্মিল আলী, ট্রাফিকের টিআই কুতুবউদ্দিন, খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা সভাপতি কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, গণফোরাম নেতা নজরুল ইসলাম আজাদ, ব্যবসায়ী জামাল আহমদ, জাতীয় পার্টি নেতা আব্দুল মতিন, রহমত আলী মেম্বার, আব্দুল মজিদ মেম্বার, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজি বিশ্বনাথ উপজেলা সদস্য জালালউদ্দিন চেয়ারম্যান, জয়নাল আবেদীন, মকদ্দছ আলী, বসির আহমদ, আলতাব হোসেন, প্রভাষক আফিয়া বেগম, রাসনা বেগম, সিতাব আলী, হোসাইন আহমদ শাহিন, ফরিদ মিয়া, জয়নাল মিয়া, রুহেলা বেগম, ব্যবসায়ী সমরেন্দ্র বৈদ্য সমর, জয়ন্ত দাস, যুবলীগ নেতা সেলন মিয়া, ছাত্রলীগ নেতা সেলিম মিয়া, কলেজ শিক্ষার্থী তামান্না বেগম মিলি প্রমুখ।

Manual7 Ad Code