নগরীর সাগরদীঘির পাড়ে সন্ত্রাসীদের হাতে গুরুতর আহত কলেজ ছাত্রী তান্নির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৩
নগরীর সাগরদীঘির পাড়ে সন্ত্রাসীদের হাতে গুরুতর আহত কলেজ ছাত্রী তান্নির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার : সিলেটের সাগরদীঘির পাড় এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের দাড়ালো অস্ত্রের আঘাতে প্রাণ হারিয়েছেন তান্নি আক্তার নামে এক কলেজ ছাত্রী। নিহত তান্নি সিলেট সরকারী মহিলা কলেজের বিএসএস ২য় বর্ষের ছাত্রী।

গত ২০ ফেব্রুয়ারী সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। তান্নি সিলেট সদর থানার সুবিদবাজার এলাকার হাজী মিসবাহ উদ্দিনের মেয়ে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তান্নি ও তার বান্ধবী একই কলেজের বিএসএস ২য় বর্ষের ছাত্রী রেহনুমা আফরিন সাবিলা রিক্সায় চড়ে কলেজ থেকে বাসায় ফিরছিলেন, পথিমধ্যে ২টি মোটর সাইকেলে করে মুখোশধারী ৪ অস্ত্রধারী যুবক আচমকা এসে তান্নির উপর এলোপাতাড়ি কুপ দিয়ে গুরুতর জখম করে চলে যায়।

Manual6 Ad Code

স্থানীয় লোকজন আহত তান্নিকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করলে গতকাল ২৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১১ টায় সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় নিহতের পিতা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। আরেকটি সূত্র নিশ্চিত করেছে, তান্নির সাথে থাকা রেহনুমা আফরিন সাবিলা অক্ষত থাকায় এই হত্যাকান্ডের সাথে তার সম্পৃক্ত থাকতে পারে। পুলিশ এ বিষয়টি খতিয়ে দেখছে।

Manual8 Ad Code