সাংবাদিক রাজনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সিলেট জেলা প্রেসক্লাবের জরুরী সভা

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০১৮
সাংবাদিক রাজনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সিলেট জেলা প্রেসক্লাবের জরুরী সভা

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক
সংবাদ প্রকাশের জের ধরে সিলেটের জনপ্রিয় দৈনিক পত্রিকা উত্তরপূর্বের মদন মোহন কলেজ প্রতিনিধি মোঃ রাজন মিয়ার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সিলেট জেলা প্রেসক্লাবের মিলনায়তনে আজ সকাল ১১টায় এক জরুরী সভার অনুষ্ঠিত হয়েছে। সিলেটে কর্মরত সাংবাদিকবৃন্দের আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক আল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক সামির মাহমুদের পরিচালনায় সিলেটের বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোর্টালে কর্মরত সাংবাদিকবৃন্দ রাজনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। সংবাদ প্রকাশের জেরে এমন হামলা সাংবাদিকতার পেশার জন্য হুমকিস্বরুপ উল্লেখ করে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে প্রশাসনের কাছে দাবী জানানো হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহসভাপতি মঈন উদ্দিন, সহসাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, ক্রীড়া সম্পাদক শংকর দাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল হক শিপু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সুলতান আহমদ, দপ্তর সম্পাদক এসএম রফিকুল ইসলাম সুজন, কার্যনির্বাহী সদস্য মো. ইউসুফ আলী, রেজওয়ান আহমদ, আবুল হোসেন ও মাহমুদ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী, মুকিত রহমানী, দিপু সিদ্দিকী, অপূর্ব শর্মা, শাহ্ দিদার আলম নবেল, মনিরুজ্জামান মনির, মো. নাসির উদ্দিন, হাসিনা বেগম চৌধুরী, রজত কান্তি চক্রবর্তী, মো. আলী আকবর চৌধুরী (কোহিনূর), মো. আবু বকর, শেখ মো. লুৎফুর রহমান, ইয়াহ্ইয়া মারুফ, আহমেদ জামিল, আতিকুর রহমান নগরী ও আমিতা সিনহা, সংগ্রাম সিংহ, সাঈদ চৌধুরী টিপু, এমএ মালেক, সুব্রত দাশ, রায়হান উদ্দিন, মো. ওলিউর রহমান, মো. শাহীন আহমদ, মোহাম্মদ এনামুল কবীর, রাশেদুল হাসান সোয়েব, মো. আব্দুল আহাদ, মো. সোহেল আহমদ সুহেল (নবীন সোহেল), মো. ইয়াকুব আলী, রাজীব আহমেদ রাসেল, মুহাজিরুল ইসলাম রাহাত, তুহিন আহমদ, মো. শাহীন ও এ. এস. রায়হান। সহযোগী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এমদাদুল হক মান্না, সাজলু লস্কর ও মো. শহীদুল ইসলাম সবুজ।
এদিকে, সাংবাদিকদের এমন জরুরী সভার খবর পেয়ে বিষয়টি আপোষ মীমাংসা করতে হামলাকারীদের পক্ষের একটি টিম প্রেসক্লাবে উপস্থিত হয়। তবে উপস্থিত সাংবাদিকের তোপের মুখে পড়ে তারা সভাস্থল ত্যাগ করতে বাধ্য হয়।
উল্লেখ্য, ‘মদন মোহন কলেজ ছাত্রলীগের ভর্তি বাণিজ্য, মিছিলে নিতে সাধারণ শিক্ষার্থীদের মারধর’- এই শিরোনামে সংবাদ প্রকাশের জের ধরে ক্ষমতাসীন দল ছাত্রলীগের ১৫/২০ জনের একদল সন্ত্রাসী সাংবাদিক রাজনের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে আহত করে। কলেজ ছাত্রলীগ সভাপতি মাহবুব হাসান সানীর নির্দেশেই এমন হামলা হয়েছে বলে জানা গেছে। পুলিশে অভিযোগ করতে কোতওয়ালী থানায় গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান এই ঘটনাকে সাধারণ ঘটনা উল্লেখ করে অভিযোগ আমলে নিতে রাজী হননি।