কদমতলীর ব্যবসায়ী পলাশ নিখোঁজ হয়নি, হয়েছে গুম, থানায় মামলা দায়ের

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ১৪, ২০১৫
কদমতলীর ব্যবসায়ী পলাশ নিখোঁজ হয়নি, হয়েছে গুম, থানায় মামলা দায়ের

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার :::
গত ২০১৪ ইং সালের ৩১ আগষ্ট দক্ষিণ সুরমার কদমতলী থেকে নিখোঁজ হওয়া ব্যবসায়ী সাইফ উদ্দিন আহমদ পলাশ নিখোঁজ হননি, তাকে অপহরণের পর গুম করা হয়েছে। এ ঘটনায় পলাশের মা কদমতলীর স্বর্ণশিখা সি ব্লকের ১ নং বাসার মৃত ফারুক আহমেদের স্ত্রী রিনা বেগম বাদী হয়ে গতকাল শুক্রবার দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-১০, তারিখ-১৩/০৩/২০১৫ইং। মামলার আসামীদের বিরুদ্ধে অপহরণ ও গুম করার অভিযোগ আনেন তিনি। দক্ষিণ সুরমা থানার ওসি সঞ্জিত চন্দ্র দাশ গ্রেফতারের জন্য তদন্তের স্বার্থে আসামীদের নাম বলতে অপারগতা প্রকাশ করে বলেন, অচিরেই এজাহার নামীয় আসামীদের গ্রেফতার করা হবে। গুম হওয়া সাইফ উদ্দিন আহমদ পলাশের মা রিনা বেগম ও একমাত্র বোন মোছা: জাকিয়া সুলতানা পলি সাংবাদিকদের জানান, তারা থানায় মামলা দায়ের করার পর থেকে নিরাপত্তাহীনতায় ভোগছেন। দক্ষিণ সুরমার একটি সন্ত্রাস বাহিনী তাদেরকেও গুম করার হুমকি অব্যাহত রেখেছে বলে জানান তারা।