হিউম্যান এইড বাংলাদেশর ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ২৫, ২০২৪
হিউম্যান এইড বাংলাদেশর ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল

Manual1 Ad Code

হিউম্যান এইড বাংলাদেশর উদ্যোগে অসহায়-দু:স্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল রোববার সিলেট নগরীর উপশহরস্থ মদিনা একাডেমি সিলেটের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে হিউম্যান এইড বাংলাদেশ এর চেয়ারম্যান মুহাম্মদ উসমান গণি এর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ মিজানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডের কাউন্সিলর ফজলে রাব্বি মাসুম।   বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মদিন একাডেমির চেয়ারম্যান আবু রেদওয়ান রাজু, হিউম্যান এইড বাংলাদেশের ম্যানেজিং ডাইরেক্ট মো: গোলজার হোসেন, স্কলার্স হোম মেজরটিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক জুয়েল আহমদ, স্বপ্নচুড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুর রহমান, স্কলার্স হোম মেজরটিলা কলেজের প্রভাষক আনোয়ার হোসেন, সালাহ উদ্দিন, জাকারিয়া তালুকদার, এবাদুর রহমান, আহমদ কবির শামস, শুয়াইবুর রহমান, মোস্তাফিজুর রহমান ইকবাল, আব্দুল্লাহ আল আবির, মাহের আহমদ চৌধুরী, কামরুল হাসান, সাব্বির আহমদ প্রমুখ। হিউম্যান এইড বাংলাদেশর উদ্যোগে অসহায়-দু:স্থদের মধ্যে ঈদের উহার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অতিথিব্ন্দৃ।-  বিজ্ঞপ্তি