কুদরত উল্লাহ মসজিদে মাসব্যাপী কুরআন শিক্ষা কোর্স সম্পন্ন

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ৬, ২০২৪
কুদরত উল্লাহ মসজিদে মাসব্যাপী কুরআন শিক্ষা কোর্স সম্পন্ন

Manual4 Ad Code

পবিত্র মাহে রমজান উপলক্ষে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের ব্যবস্থাপনায় তা’লীমুল কুরআন ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে মাসব্যাপী কুরআন শিক্ষা কোর্স সম্পন্ন হয়েছে। জুম্মাবার বিকেলে তা’লীমুল কুরআন ফাউন্ডেশন সিলেট মহানগরীর প্রধান কেন্দ্র বন্দরবাজার কুদরত উল্লাহ জামে মাসজিদে ২৩তম সহীহ্ কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

তা’লীমুল কুরআন ফাউন্ডেশন সিলেট মহানগরীর সহকারী দায়িত্বশীল মাওলানা আব্দুল মুকিতের সভাপতিত্বে, ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্যানেল উস্তায ও মহানগর প্রধান মুয়াল্লিম প্রধান উস্তাজ ক্বারী আবদুল বাছেত মিলনের উপস্থাপনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তা’লীমুল কুরআন ফাউন্ডেশন সিলেটের সাবেক দায়িত্বশীল শায়েখ আবদুস সালাম আল মাদানী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গল্পকার সেলিম আউয়াল, জাহেদুর রহমান চৌধুরী, সহকারী উস্তায মুয়াল্লিম হাফিজ আহমদ কবির শামস, শিক্ষাবিদ আবদুল হাই ও ইন্তাজ আলী প্রমুখ। শুরুতে কুরআন তেলাওয়াত করেন জাহিদ হাসান।

Manual5 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানী বলেছেন, কুরআন নাযিলের মাসে সহীহ কুরআন শিক্ষা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। আনজুমানে খেদমতে কুরআন ও তা’লিমুল কুরআন ফাউন্ডেশন সহীহ কুরআন শিক্ষার মতো মহৎ উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে দুনিয়া ও আখেরাতের কল্যাণ নিশ্চিত করা সম্ভব হবে।  প্রেস বিজ্ঞপ্তি

Manual6 Ad Code