ছাত্রদল নেতা জাকারিয়া হোসেন লিপুর উপর হামলা

sylhetsurma.com
প্রকাশিত জুন ৩, ২০২১
ছাত্রদল নেতা জাকারিয়া হোসেন লিপুর উপর হামলা

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার
সিলেট জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক জাকারিয়া হোসেন লিপুর উপর হামলা চালিয়েছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। গতকাল ২ জুন বুধবার বিকেল ৪ টায় সিলেটের শাহজালাল উপশহর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা জাকারিয়া হোসেন লিপুর শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে আহত করে রাস্তার ধারে ফেলে রেখে চলে যায়। আহত জাকারিয়া হোসেন লিপুকে তাৎক্ষণিক সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। আহত জাকারিয়া হোসেন লিপু গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের রুস্তুমপুর গ্রামের সাহাদাৎ হোসেনের ছেলে। ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন জাকারিয়া হোসেন লিপু সাংবাদিকদের জানান, বর্তমান সরকার দল আওয়ামী লীগের অংঙ্গসংগঠন মহানগর ছাত্রলীগ নেতা কিশওয়ার জাহান সৌরভ ও মো. নাঈম আহমদ এর নেতৃত্বে তার উপর এ হামলা চালানো হয়েছে। হামলার ঘটনায় সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।