• ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

বিশ্বনাথে মাদক ব্যবসায়ী তুহিন গ্রেপ্তার

sylhetsurma.com
প্রকাশিত জুন ১৩, ২০২৪
বিশ্বনাথে মাদক ব্যবসায়ী তুহিন গ্রেপ্তার

Manual7 Ad Code

সিলেটের বিশ্বনাথে আবুল বাশার তুহিন (৪৫) নামের এক আলোচিত মাদক সম্রাটকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে পৌর শহরের দূর্যাকাপন গ্রামের মৃত আলী হায়দারের ছেলে।

বুধবার (১২জুন) দুপর ১টায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিশ্বনাথসহ সিলেট জেলার বিভিন্ন থানায় ৫টি মাদক মামলাসহ মোট ৬টি মামলা চলমান রয়েছে।

Manual8 Ad Code

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া তুহিন ও তার স্ত্রী ছমিরুন বেগম ছরি (৪০) আলোচিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকায় বিশ^নাথসহ বৃহত্তর সিলেটে বিশাল একটি নেটওয়ার্ক গড়ে তুলেছে। ইতিমধ্যে তারা দু’জনই মাদকসহ একাধিকবার গ্রেপ্তারও হয়েছে। তুহিন গ্রেপ্তারের পর থেকে এলাকার বাসিন্দারা আনন্দ উল্লাস করছেন।

Manual8 Ad Code

বিশ^নাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তী বলেন, দক্ষিণ সুরমা থানার জিআর ১১৮/১৭ মূলে তুহিনকে গ্রেপ্তার করা হয়েছে। আর গ্রেপ্তারের পর ওইদিন (বুধবার) বিকেলেই তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Manual5 Ad Code