বন্যায় ক্ষ তি গ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা শাবির নৃবিজ্ঞান বিভাগের

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৪
বন্যায় ক্ষ তি গ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা শাবির নৃবিজ্ঞান বিভাগের

Manual3 Ad Code

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ, নৃবিজ্ঞান সমিতি এবং এলামনাই এসোসিয়েশন অব এনথ্রোপলজির সদস্যরা।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিভাগটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

Manual3 Ad Code

তারা জানান, গত মঙ্গলবার নৃবিজ্ঞান বিভাগ, নৃবিজ্ঞান সমিতি এবং এলামনাই এসোসিয়েশন অব এনথ্রোপলজির পক্ষ থেকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার দুটি চা-বাগানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান করা হয়।

কমলগঞ্জের কুরমা চা বাগান এবং চাম্পারাই চা বাগানের ১০ টি পরিবারের মাঝে প্রত্যেককে ৫ হাজার টাকা নগদ অর্থ দেওয়া হয়। যাদের বসত বাড়ি বন্যার ফলে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকেই এই সহায়তা প্রদান করা হয়েছে বলে নৃবিজ্ঞান বিভাগের সদস্যরা জানান।

কুরমা চা বাগানের ব্যবস্থাপক ইউসুফ খান সহায়তা প্রদান অনুষ্ঠানটি সমন্বয় করেন। এতে এলামনাই এসোসিয়েশন এর সভাপতি সহযোগী অধ্যাপক জনাব সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস, সহকারী অধ্যাপক সুবর্ণা নন্দী মজুমদার, প্রভাষক চাঁদ মিয়া, প্রভাষক মোহাম্মদ আশরাফুল হক সহ সমিতির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

এ ব্যাপারে এলামনাই এসোসিয়েশন এর সভাপতি সহযোগী অধ্যাপক জনাব সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস বলেন, আমাদের এলামনাই ও বিভাগের সমন্বয়ে আমাদের পরবর্তী কার্যক্রম হবে কুমিল্লা – ফেনী- নোয়াখালী অঞ্চলে। আমাদের সাধ্য অনুসারে সেখানে কিছু পূনর্বাসন সহায়তা প্রদান করা হবে।

Manual7 Ad Code