জৈন্তা সীমান্তে বিজিবির অভিযান, ৬৭টি ভারতীয় মহিষ আটক

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৪
জৈন্তা সীমান্তে বিজিবির অভিযান, ৬৭টি ভারতীয় মহিষ আটক

Manual8 Ad Code

সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযানে ৬৭টি ভারতীয় মহিষ আটক করা হয়েছে।

Manual8 Ad Code

 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভোরে জেলার জৈন্তাপুর সীমান্তে চোরাচালানবিরোধী এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

Manual3 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

 

Manual5 Ad Code

জানা যায়, আভিযানিক টহল টিম সিলেটের জৈন্তাপুর উপজেলার বিরাইমারা ব্রিজ নামক সীমান্ত এলাকা হতে ৬৭টি ভারতীয় বড় আকারের মহিষ আটক করে। যার আনুমানিক মূল্য ১ কোটি ৩৪ লাখ টাকা। বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর বিজিবি টহল টিমের খবর পেয়ে চোরাকারবারিরা মহিষ ফেলে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। ফলে বিশেষ অভিযানে কাউকে আটক করা যায়নি।

 

Manual5 Ad Code