ছাত্রদল কর্মী নাহিয়ানের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০১৯
ছাত্রদল কর্মী নাহিয়ানের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার :: সিলেট জেলা ছাত্রদলের কর্মী নাহিয়ান জায়গীরদারের উপর হামলা চালিয়ে আহত করেছে আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ক্যাডাররা। গতকাল ২৪/০৯/২০১৯ইং বিকেল ৪ টায় সিলেট নগরির মধুবন সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। আহত নাহিয়ানকে স্থানীয় ব্যবসায়ীরা স্থানীয় একটি হাসপাতালে প্রেরণ করেন। সে শাহপরান (রঃ) থানার খাদিমপাড়া ইউনিয়নের কল্লগ্রামের বাসিন্দা সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদারের ছেলে। এ ঘটনায় সিলেট কতোয়ালী থানায় মামলা দায়ের করতে চাইলে বর্তমান আওয়ামী লীগ সরকার সমর্থিত থানা পুলিশ মামলা গ্রহনে অপারগতা প্রকাশ করে। অপরদিকে হামলাকারীরা নাহিয়ানের উপর আবারো হামলা চালানোর পাশাপাশি তাকে প্রকাশ্যে হত্যার হুমকি প্রদান করছে। নাহিয়ানের পিতা নিজাম উদ্দিন জায়গীরদার অজ্ঞাত স্থান থেকে মোবাইল ফোনে সাংবাদিকদের জানান, তিনি বিএনপির রাজনীতি করার কারণে প্রতিহিংসা পরায়ন হয়ে তার ছেলের উপর হামলা চালানো হয়েছে।