হাওর থেকে লা শ উদ্ধার, শরীরে আ ঘা তে র চিহ্ন

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৪
হাওর থেকে লা শ উদ্ধার, শরীরে আ ঘা তে র চিহ্ন

Manual1 Ad Code

সুনামগঞ্জে হাওর থেকে আব্দুল আলিম (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে জেলার সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের পাশের হিলুয়ার হাওর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

আব্দুল আলিম সুরমা ইউনিয়নের পশ্চিম সাহেবনগর গ্রামের মৃত সোলেমান মিয়ার ছেলে। মৃতদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার রাতের কোনো একসময় আব্দুল আলিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ গোপন করতে হাওরে ফেলে রাখে। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে স্থানীয় কৃষি শ্রমিকরা হাওরে মরদেহ পড়ে থাকতে দেখে সুনামগঞ্জ থানার পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছে।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, আব্দুল আলিমের শরীরের ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।