গোলাপগঞ্জে ধর্মীয় ও সামাজিক অনুভূতির উপর আঘাত করায় যুবককে সমাজচ্যুত

sylhetsurma.com
প্রকাশিত মে ১৫, ২০২৪
গোলাপগঞ্জে ধর্মীয় ও সামাজিক অনুভূতির উপর আঘাত করায় যুবককে সমাজচ্যুত

মো: তায়েফুর রহমান

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার :
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার এক যুবককে সমাজচ্যুত করা হয়েছে।  গোলাপগঞ্জ উপজেলার রণকেলী উত্তর গ্রামের আবু তাহের ও আনোয়ারা বেগমের ছেলে মো: তায়েফুর রহমান ধর্মীয় ও সামাজিক অনুভূতির উপর আঘাত অপরাধে তাকে সমাজচ্যুত করেন মুসলিম ঐক্য পরিষদ সিলেট এর সভাপতি মাওলানা মোহাম্মদ আবু জাহের । সমাজচ্যুত করার বিষয়ে মাওলানা মোহাম্মদ আবু জাহের সাংবাদিকদের জানান, মো: তায়েফুর রহমান আমাদের ধর্মীয় এবং সামাজিক অনুভূতির উপর আঘাত হানায় তাকে আমাদের সমাজ থেকে সমাজচ্যুত করা হলো। তার সাথে কারো কোন সম্পর্ক থাকবে না এবং সে যেন কোথাও বাসা ভাড়া এবং সদাই খরিদ করিতে না পারে তা নিশ্চিত করা হবে। কেউ যদি তার সাথে সম্পর্ক রাখে তাহলে তাকেও সমাজচ্যুত করা হবে বলে জানান তিনি।