আওয়ামীলীগ নেতা খায়েরের বসত বাড়িতে হামলা

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ৬, ২০২৪
আওয়ামীলীগ নেতা খায়েরের বসত বাড়িতে হামলা

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার : সিলেট সদর উপজেলা ৪ নং খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবুল খায়েরের বসত বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গতকাল ৫ আগষ্ট আওয়ামী লীগের সরকার প্রধান শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরপরই দেওয়ানের চক গ্রামের আবুল খায়েরের বাড়িত বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এ সময় আবুল খায়েরের মা হাসনা বেগমসহ পরিবারের অন্যান্য সদস্যরা প্রাণ বাচাাঁতে অন্যত্র পালিয়ে যান।  হামলাকারীরা খায়েরের বসতঘর লুটপাটের পাশাপাশি ভাংচুর চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে বলে জানান স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শী দেওয়ানের চক গ্রামের বাসিন্দা স্কুল শিক্ষক মো. শাহজাহান সাংবাদিকদের জানান, হামলাকারীরা মূলত আওয়ামী লীগ নেতা আবুল খায়েরকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালায়, খায়ের বাড়িতে না থাকায় সে প্রাণে বেচেঁ যায়। উল্লেখ্য আবুল খায়ের ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হলেও বিগত দিনে আওয়ামী লীগের অপশাসনের ফলে সাধারণ মানুষের ক্ষোভ চরম আকার ধারণ করে।