সিলেটে সড়ক অবরোধ করে বাস চালককে মারধর : বিএনপি ছাত্রদল ও যুবদলের ২৭ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা 

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০১৮
সিলেটে সড়ক অবরোধ করে বাস চালককে মারধর : বিএনপি ছাত্রদল ও যুবদলের ২৭ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা 

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার : সিলেট নগরির সোবহানীঘাটে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক সড়ক অবরোধসহ মোঃ ফরিদ আহমদ নামে এক বাস চালককে মারধরের ঘটনায় বিএনপি ছাত্রদল ও যুবদলের ২৭ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।  গত ১৮/১২/২০১৮ইং বিকেলে সোবহানীঘাট ওয়ালটন শো-রুমের সামনে সংঘটিত এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন এএসআই সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ মনিরুজ্জামান।  মামলা নং-২৮, তারিখ-১৮/১২/২০১৮ইং। মামলার আসামীরা হলেন, ১। এডভোকেট সামসুজ্জামান জামান (৪২), সভাপতি, সেচ্ছাসেবক দল, পিতা-তৈইমুজ আলী, সাং-বোরহানবাদ/৩৫, শিবগঞ্জ, ২। মোঃ আবু সাইদ (৩২), সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট সরকারী কলেজ, সিলেট, ৩। নিজাম উদ্দিন জায়গীরদার (৪৭), প্রচার সম্পাদক, সিলেট জেলা বিএনপি, পিতা- মৃত বদর উদ্দিন জায়গীরদার, সাং- কল্পগ্রাম, ডাক: খাদিমনগর, থানা: শাহপরান, জেলা-সিলেট, ৪। মুজিবুর রহমান মুজিব (ড্রাইভার) (৪৮), পিতা-মৃত মুফিত আলী, সাং ঐক্যতান ২২১/৫, সাকিব মঞ্জিল, পশ্চিম পীর মহল্লা, থানা এয়ারপোর্ট, জেলা-সিলেট, ৫। আবিদ মোহাম্মদ আব্দুল্লাহ(২৫) সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারী কলেজ, সিলেট, ৬। জালাল আহমদ (২৬) পিতা- ওয়াহিদুর রহমান, সাং-দিশারী-১০৩, হাওয়াপাড়া, থানা-কোতোয়ালী, জেলা- সিলেট, ৭। মোহাম্মদ ইশতেখার হোসেন (৩০), জয়েন্ট সেক্রেটারী মহানগর ছাত্র দল, পিতা- মোহাম্মদ মনোয়ার হোসেন, সাং- বাসা নং-৩১, মধুশহীদ, থানা- কোতোয়ালী, জেলা-সিলেট, ৮। মোহাম্মদ মানিক ও কালা মানিক (৩০), পিতা অজ্ঞাত, সাং-সিলেট প্রেস ক্লাবের পিছনে, থানা-কতোয়ালী, জেলা-সিলেট, ৯। জয়নাল আহম্মেদ (৩৬), পিতা- সফিক মিয়া, সাং- তুবখানা, থানা-কোতোয়ালী, সিলেট, বর্তমানে-বাদাম বাগিচা, থানা- এয়ারপোর্ট, জেলা-সিলেট, ১০। আব্দুর রাজ্জাক রাজন (৩০), পিতা-আব্দুল হাকিম, সাং-হাওলদারপাড়া, থানা-জালালাবাদ ১১। নাহিয়ান জায়গীরদার (১৫), পিতা- নিজাম উদ্দিন জায়গীরদার, সাং- কল্পগ্রাম, ডাক: খাদিমনগর, থানা: শাহপরান, জেলা-সিলেট, ১২। মোঃ মোশাহিদ মিয়া (৩৭), সহ-সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট সরকারী কলেজ, সিলেট, পিতা- মোঃ মছদ্দর মিয়া, গ্রাম ও পোঃ নাজিরাবাদ, থানা ও জেলা মৌলভীবাজার, ১৩। নাঈম (২৬), পিতা মৃত জাবেদ কাউছার চৌধুরী, সাং- ফাজিলচিশত, থানা কোতোয়ালী, জেলা-সিলেট, ১৪। রাহাত চৌধুরী মুন্না (৪৩), পিতা-অজ্ঞাত, সাং- শাপলাবাগ, উভয় থানা শাহপরান (রহঃ), ১৫। আব্দুল কাইয়ূম (৩৩), পিতা-অজ্ঞাত, সাং- মেন্দিবাগ, নোয়াগাঁও, থানা-কোতোয়ালী, ১৬। গাফফার (৪২), পিতা-অজ্ঞাত, সাং- খরাদিপাড়া মসজিদের পাশে, থানা-কোতোয়ালী, ১৭। শাকিল মোর্শেদ (৩৫), পিতা- অজ্ঞাত, সাং-কুয়ারপাড়, লামাবাজার, থানা-কোতোয়ালী, ১৮। লিটন কুমার দাশ নান্টু (৩০), পিতা-অবনি মোহন দাশ, সাং-৪২/২ সাদিপুর, শিবগঞ্জ, থানা- শাহপরান (রহঃ), ১৯। রোজাউল করিম নাচন (৩৬), পিতা-অজ্ঞাত, সাং-খারপাড়া, থানা-কোতোয়ালী, ২০। সৈয়দ আনছার আলী (৩৫), পিতা-সৈয়দ সাঈদ আলী, সাং-মোহাম্মদপুর, থানা: মোগলাবাজার, জেলা: সিলেট, ২১। জয়নাল আহমদ (৩৫), পিতা-মৃত রইছ মিয়া, সাং- তররতন সৈদানীবাগ, থানা শাহপরান (রহঃ), ২২। জাকির আহমদ জেকি (২৯), পিতা- অজ্ঞাত, সাং-অজ্ঞাত, ২৩। নজরুল ইসলাম (৪২) পিতা: জনাব আলী, সাং-বীরদল, থানা: কানাইঘাট, জেলা: সিলেট, ২৪ । মাহফুজুর রহমান (২৫), পিতা: রুহুল আমিন, সাং-উপর ঝিঙ্গবাড়ী (মীরমাটি), থানা: কানাইঘাট, জেলা: সিলেট ২৫। ইফতেখার আহম্মদ সোহেল @ তাকি সোহেল (২৮), পিতা-অজ্ঞাত, সাং-সেবক-৮, থানা-কোতোয়ালী, ২৬। সুমন আহমদ (২৭), পিতা: ফারুক মিয়া, সাং-উদ্দীপন-১৫, থানা-কোতোয়ালী, ২৭। মোঃ মাহবুব চৌধুরী (৪২), পিতা: আঃ হক চৌধুরী, সাং-দিরাই পৌর এলাকা, থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-বাসানং-৬৮, হাউজিং এস্টেট, রোড নং-২, থানা-এয়ারপোর্ট, সর্বজেলা-সিলেটমহ অজ্ঞাতনামা ১৫/২০ জন।