সিলেট যুবদলের দুই নেতা বহিস্কার

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৪
সিলেট যুবদলের দুই নেতা বহিস্কার

Manual2 Ad Code

সিলেট মহানগর শাখার দুই নেতাকে বহিস্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদেরকে বহিস্কার করা হয়েছে বলে কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Manual6 Ad Code

বহিস্কৃত দুই নেতা হলেন- সিলেট জেলা যুবদলের কোষাধ্যক্ষ মেহেদী হাসান সাজাই ও সিলেট মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ।

Manual1 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে সিলেট জেলা যুবদলের কোষাধ্যক্ষ মেহেদী হাসান সাজাই ও সিলেট মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাক ফরহাদ আহমদকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃত নেতৃবৃন্দের কোন ধরণের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

Manual3 Ad Code

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুর মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।’