র‍্যাবের জালে মোগলাবাজার ইউপি চেয়ারম্যান

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৪
র‍্যাবের জালে মোগলাবাজার ইউপি চেয়ারম্যান

Manual5 Ad Code

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ফখরুল ইসলাম সায়েস্তাকে (৫০) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। বাহিনীটির একটি টিম সোমবার (২৮ অক্টোবর) দুপুরে ইউপি কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে।

 

Manual2 Ad Code

বিষয়টি  নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল।

Manual5 Ad Code

সায়েস্তা মোগলাবাজার ইউনিয়নের নৈখাই (কুতুবপুর) গ্রামের ইসহাক আলীর ছেলে। তিনি সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

Manual5 Ad Code

র‍্যাব জানায়, সায়েস্তার বিরুদ্ধে সিলেটের দক্ষিণ সুরমা থানায় নাশকতা মামলা (এফআইআর নং-০৫/১৩৮, ২৩ আগস্ট- ২০২৪, ধারা: ১৪৩ /১৪৭ /১৪৯ /৩২৪/ ৩২৬/৩০৭/৩০২/৩৪) রয়েছে। ছাত্র-আন্দোলনের সময় জনতার উপর হামলার অভিযোগে এ মামলা দায়ের করা হয়।

Manual7 Ad Code

২০২১ সালের ২৮ নভেম্বর সিলেট জেলার ১৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে মোগলাবাজারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফখরুল ইসলাম সাইস্তা নৌকার প্রার্থী ছদরুল ইসলামকে হারিয়ে বিজয়ী হন।