সিলেট থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ধরলো র‍্যাব

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৪
সিলেট থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ধরলো র‍্যাব

Manual4 Ad Code

সিলেট জেলার ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জল মিয়াকে (৩০) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। তাদের একটি টিম সোমবার (২৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে সিলেট মহানগরের কিন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

Manual8 Ad Code

 

উজ্জল ওসমানীনগর উপজেলার বড় হাজিপুর গ্রামের হাসিম উল্লাহ’র ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল।

Manual4 Ad Code

 

তিনি জানান- সিলেট কোতোয়ালি থানায় উজ্জলের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা (এফআইআর নং-৩২/৪৩১, তারিখঃ ১৮ সেপ্টেম্বর ২০২৪ ইং, ধারাঃ ১৪৮ /১৪৯ /৩২৩ /৩২৫ /৩২৬ /৩০৭/১০৯/১১৪/৩৪) রয়েছে।

 

Manual5 Ad Code

গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র‍্যাব।

Manual2 Ad Code