সিলেটের দুই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৪
সিলেটের দুই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

Manual4 Ad Code

সিলেটে দায়িত্বরত পুলিশের দুই জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা ছিলেন।

 

Manual8 Ad Code

বুধবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই ২ কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন প্রজ্ঞাপনগুলোয় সই করেন।

Manual8 Ad Code

 

বাধ্যতামূলক অবসরে পাঠানো দুই কর্মকর্তা হলেন-
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং হবিগঞ্জের মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আজিজুর রহমান সরকার।

Manual2 Ad Code