সিলেটে ‘নতুন কৌশলে’ তৎপর পুলিশ

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৪
সিলেটে ‘নতুন কৌশলে’ তৎপর পুলিশ

Manual5 Ad Code

সিলেটে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ‘নতুন কৌশল’ নিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। বিশেষ একটি টিমের মাধ্যমে তৎপর রয়েছে বাহিনীটি। বিশেষ এ টিমের নাম ‘হোন্ডা টহল ডিউটি’। রাতে ও দিনে মোটরসাইকেলে করে বিভিন্ন এলাকা টহল দেন এই টিমের সদস্যরা।

Manual7 Ad Code

সিলেটের রেস্তোরাঁ

পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকসহ অপরাধ দমনে জিরো টলারেন্স নিয়ে কাজ করছেন তারা।

Manual3 Ad Code

সিলেট মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, সাধারণ মানুষের সঙ্গে ও সবজায়গায় পুলিশের উপস্থিতি নিশ্চিত করেতে এই টিম গঠন করা হয়েছে। সম্প্রতি এসএমপির সকল থানায় এই টিম গঠন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

Manual2 Ad Code

সিলেটের রেস্তোরাঁ

ইতোমধ্যে মহানগরীর কোতোয়ালী মডেল থানায় এই টিম গঠন করে কাজ শুরু করা হয়েছে। মহানগরীর যেসব রাস্তা ছোট, পুলিশ ভ্যান চলাচল করতে অসুবিধা হয়। সেসব রাস্তায় এই হোন্ডা টহল ডিউটির উপস্থিতি নিশ্চিত করা হবে।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম সিলেটভিউকে বলেন, ‘অপরাধীদের মনে কম্পন ধরাতে আমাদের এই টিম মহানগরীর সকল স্থানে কাজ করবে। সাধারণ মানুষের জীবনযাত্রা নির্বিঘ্ন করতে সক্রিয় থাকবে হোন্ডা টহল ডিউটি।’

এদিকে পুলিশের এমন উদ্যোগ সাড়া ফেলেছে নাগরিক সমাজের মধ্যে। বিভিন্ন অলি-গলি, কিশোর গ্যাংয়ের আড্ডার স্থান, নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযান হলে জনমনে আরও স্বস্তি ফিরিয়ে আনবে বলে প্রত্যাশা মহানগরবাসীর।

Manual3 Ad Code