• ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মৌলভীবাজারে সড়ক থেকে না ফেরার দেশে দুই যুবক

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২৪
মৌলভীবাজারে সড়ক থেকে না ফেরার দেশে দুই যুবক

Manual5 Ad Code

মৌলভীবাজার জেলার রাজনগরে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুই যুবক। নিহত দুজনেই মোটরসাইকেল আরোহী।

Manual6 Ad Code

সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে রাজনগর উপজেলার মুশুরিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী।

নিতহরা হলেন- রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের হলদিগুল গ্রামের লেবু মিয়ার ছেলে সাকিন আহমদ (২০) ও একই গ্রামের নুরুল ইসলামের ছেলে রাফি আহমদ (২৫)। আহত অপর আরোহী রাজু আহমদ (২৮) কে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual6 Ad Code

জানা যায়, তিন মোটরসাইকেল আরোহী রাজনগরের উত্তরভাগ থেকে আসছিলেন। পথে মুশুরিয়া এলাকায় পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের মোটরসাইকেলের। এসময় স্থানীয় জনতা আশংকাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ মোহাম্মদ মুবাশ্বির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

Manual2 Ad Code