সিলেটে মাছ ব্যবসায়ীদের হা ম লা য় প্রাণ গেল কিশোরের

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২৪
সিলেটে মাছ ব্যবসায়ীদের হা ম লা য় প্রাণ গেল কিশোরের

Manual2 Ad Code

সিলেটে মাছ ব্যবসায়ীদের হামলায় এক কিশোর নিহত হয়েছেন। আজ সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে মহানগরীর লালদিঘীরপাড় অস্থায়ী হকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত কিশোর মো. জাহিদ খান (১৭) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার দিঘরখান্দী এলাকার মো. দুদু মিয়ার ছেলে। তিনি লালদিঘীরপাড় হকার মার্কেটের একটি চা দোকানের কর্মচারী ছিলেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

 

আটককৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার খায়রুল ইসলামের ছেলে ফরহাদ ইসলাম (১৬) ও একই উপজেলার শ্রীনগর এলাকার মো. রাফি (২৮)। ফরহাদ ও রাফি মহানগরের ঘাসীটুলার লামাপাড়া এলাকায় বসবাস করতো।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

নিহতের বিষয়টি  নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক। তিনি জানান, লাশ ময়না তদন্তের জন্য লাশ

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

Manual7 Ad Code

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চা দোকানের কর্মচারী জাহিদ লালদিঘীরপাড় অস্থায়ী হকার মার্কেটের মাছ বিক্রির স্থান থেকে পানি আনতে গিয়েছিলো। এসময় বিক্রেতারা তাকে পানি নিতে নিষেধ করেন। এক পর্যায়ে মাছ বিক্রেতারা তাকে মারধর শুরু করেন। কিল-ঘুষিতে মাঠিতে লুটিয়ে পড়েন ঐ কিশোর। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

Manual3 Ad Code