ভারতে বাংলাদেশের হাইকমিশনে হা ম লা, সিলেটে বি ক্ষো ভ

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২৪
ভারতে বাংলাদেশের হাইকমিশনে হা ম লা, সিলেটে বি ক্ষো ভ

Manual6 Ad Code

ভারতের আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে

Manual7 Ad Code

সিলেটে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল করেছে বৈষাম্যবিরোধী ছাত্র আন্দোলন।

 

Manual3 Ad Code

সোমবার (২ ডিসেম্বর) রাত আটটার দিকে মহানগরের চৌহাট্টা এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি মহানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ এনে ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার বিক্ষোভ সমাবেশ ডাকে আগরতলার হিন্দুত্ববাদী একটি সমিতি। আগরতলা সার্কিট হাউসে অবস্থিত গান্ধী মূর্তির সামনে এ বিক্ষোভ সমাবেশ হয়। পরে বিক্ষোভ সমাবেশ পরে সহকারী হাইকমিশনের ভেতরে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলেন এবং সেই পতাকা ছিঁড়ে ফেলেন তারা। এরপর ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে সেটিতে আগুন ধরিয়ে দেন। এর প্রতিবাদে সারাদেশে বিক্ষোভের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

 

এর আগে ভারতের ডানপপন্থী সংস্থা ‘হিন্দু সংগ্রাম স্মৃতি’ ত্রিপুরায় বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা চালায়।