• ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শ্রীমঙ্গলে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২৪
শ্রীমঙ্গলে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Manual4 Ad Code

পর্যটন জেলা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে থানা পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গেল ৫ই আগস্টের পর এই থানা পুলিশের উদ্যোগে প্রথম আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত রাজনৈতিক দল ও ধর্মীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশিল সমাজ ও ছাত্র প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সোমবার (২ডিসেম্বর) বিকাল ৪টায় শ্রীমঙ্গল থানা প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।

থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সহকারী সিনিয়র পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) মো. আনিসুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামর শ্রীমঙ্গল উপজেলা শাখার সেক্রেটারী জেনারেল আশরাফুল ইসলাম কামরুল, যুবদল সভাপতি মহিউদ্দিন ঝাড়–, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সুদ্বীপ দাশ, সিনিয়র সদস্য অজয় কুমার দেব, হেফাজত নেতা আব্দুর রহিম নোমানী, বাংলা ট্রিবিউন ও কালের কন্ঠের মৌলভীবাজার প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক নয়া দিগন্তের শ্রীমঙ্গল প্রতিনিধি এম এ রকিব, সিন্দুরখান ইউনিয়নের চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন। এছাড়াও বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল শাখার আমজাদ হোসেন রনি, কালাপুর মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাও. হাবিবুর রহমান, বিএনপি নেতা মো. কাজল, মোঃ মসাহিদ, মশিউর রহমান রিপন, আশিদ্রোন ইউপি সদস্য আব্দুল আহাদ প্রমূখ।

Manual1 Ad Code

সম্প্রীতি নষ্টকারীদের ফাঁদে পা দিয়ে শ্রীমঙ্গলের মানুষের সম্প্রীতি যেকোন উপায়ে রক্ষা করতে হবে জানিয়ে বক্তারা বলেন, কিছু লোকের ইন্দনে শান্তির শহরকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। কিছু কিছু দুষ্কৃতিকারী ফেসবুকে উস্কানী দিচ্ছে। এব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। এছাড়া শীত মৌসুমে চুরি-ডাকাতি রোধ করতে প্রতিটি ইউনিয়ন ভিত্তিক উঠান বৈঠক করার পাশাপাশি রাতে পুলিশি টহল জোরদারের দাবী জানানো হয়।

Manual3 Ad Code

মৌলভীবাজার জেলা পুলিশের সহকারী সিনিয়র পুলিশ সুপার মো. আনিসুর রহমান বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আপনারা আমাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন। আমরা শ্রীমঙ্গলের সকল ধর্মের মানুষকে নিয়ে মিলে মিশে কাজ করতে চাই। ফেসবুকে মিথ্যা গুজব থেকে সবাই সজাগ থাকি।

Manual3 Ad Code

এসময় শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন খান, শ্রীমঙ্গল থানার (অপারেশন) সুদীপ্ত শেখর ভট্টাচার্যসহ থানার অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code