মৌলভীবাজার পাবলিক লাইব্রেরীর সাধারণ সভা অনুষ্ঠিত

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২৪
মৌলভীবাজার পাবলিক লাইব্রেরীর সাধারণ সভা অনুষ্ঠিত

Manual8 Ad Code

মৌলভীবাজার পাবলিক লাইব্রেরীর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) বিকেলে কোর্ট রোডস্থ পাবলিক লাইব্রেরীর সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

সভায় আহবায়ক কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র মো. ফয়জুল করিম ময়ূন।

সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আব্দুল খালিক এর সঞ্চালনায় ও আহবায়ক জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন এর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় সকল সদস্যগণের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় যে, যারা আজীবন নতুন সদস্য হবেন৷ তাঁরা ৯০ দিন এর মধ্যে ৭ হাজার টাকা ফি প্রদান করতে হবে। এছাড়া সাধারণ সদস্যদের জন্য ফ্রি ৫০০ টাকা ও বার্ষিক চাঁদা ৩০০ টাকা দিতে হবে। তবে শিক্ষার্থীরা ফি দিতে হবেনা।

Manual5 Ad Code

সাধারণ সভায় বক্তব্য রাখেন, সিনিয়র আইনজীবী এডভোকেট মজিবুর রহমান মুজিব, জেলা পরিষদের নির্বাহী শাহীন আকন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমেদ, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল আহমদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, এডভোকেট মাহবুবুর রহমান রুহেল, সিনিয়র সাংবাদিক রুহুল আমিন, হুমায়ূন রশিদ, অ্যাডভোকেট আবু তাহের প্রমুখ।

Manual7 Ad Code