• ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মৌলভীবাজার থেকে চু*রি যাওয়া অটোরিকশা গোয়াইনঘাটে উদ্ধার

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৪
মৌলভীবাজার থেকে চু*রি যাওয়া অটোরিকশা গোয়াইনঘাটে উদ্ধার

Manual2 Ad Code

মৌলভীবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে একটি চোরাই সিএনজি চালিত অটোরিকশাসহ রাসেল আহমেদ (২৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

Manual5 Ad Code

 

সোমবার (৯ ডিসেম্বর) সকালে

Manual8 Ad Code

সিলেট জেলার গোয়াইনঘাট থানা এলাকার একটি ওয়ার্কশপে অভিযান পরিচালনা করে সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়।

 

জানা যায়, গত ৮ ডিসেম্বর রাতে মৌলভীবাজার সদর উপজেলার দুর্লভপুর গ্রামের জনৈক সুমন আহমেদের বাড়ির গ্যারেজের তালা ভেঙ্গে একটি সিএনজি চালিত অটোরিকশাটি চুরি হয়।

Manual6 Ad Code

মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, সিনএনজি অটোরিকশা চুরির বিষয়ে অভিযোগ পাওয়ার সাথে সাথেই সদর থানা পুলিশ কাজ শুরু করে। আমরা আমাদের গোপন সোর্স এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরি হওয়া অটোরিকশা সিলেট থেকে উদ্ধার করতে সক্ষম হই। এঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। জড়িত অন্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Manual1 Ad Code