সিলেটে মধ্যরাতে ‌‌‘হা ম লা র’ শিকার মিসবাহ সিরাজ

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২৪
সিলেটে মধ্যরাতে ‌‌‘হা ম লা র’ শিকার মিসবাহ সিরাজ

Manual6 Ad Code

সিলেটে মধ্যরাতে হামলার শিকার হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। তবে হামলাকারী ও ঘটনার বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি। বর্তমানে তিনি মহানগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন বলে জানা গেছে।

 

Manual1 Ad Code

সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মধ্যরাতে মহানগরীর সুবিদবাজার এলাকায় অজ্ঞাত কিছু যুবকের হামলায় শিকার হন তিনি। পরে রাত সাড়ে ৩টার দিকে তাকে সাগরদিঘীর পাড় এলাকা থেকে উদ্ধার করা হয়।

 

Manual3 Ad Code

গত পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন। তার বিরুদ্ধে সিলেটে আদালত ও থানায় একাধিক হত্যা মামলা দায়ের হয়েছে।

Manual5 Ad Code

 

এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক  বলেন, বিষয়টি নিয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। আমরা খতিয়ে দেখছি।

Manual3 Ad Code